সোমবার ● ২৫ মে ২০২৬
মোংলা বন্দরের ২৯০০ শ্রমিক-কর্মচারীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ
হোম » খুলনা » মোংলা বন্দরের ২৯০০ শ্রমিক-কর্মচারীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ![]()
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
মোংলা বন্দরের কর্মরত ২৯’শ শ্রমিক-কর্মচারীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। মোংলা বন্দর কতৃপক্ষের লেবির টাকা থেকে এই সহায়তায় প্রদাণ করা হয়।
সোমবার (২৫ মে) সকালে মেসার্স হাশেম অ্যান্ড সন্স ষ্টিভিডরিং কোম্পানি চত্বরে শ্রমিক-কর্মচারীদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী।
প্রধান অতিথির মো. জুলফিকার আলী বলেন, আমাদের মালিক ও শ্রমিকদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। আমরা মিলেমিশে মোংলা বন্দরের উন্নয়নে ভূমিকা রাখছি। ভবিষ্যতে শ্রমিকদের এই সহায়তা আরও বাড়ানো হবে।
এ সময় সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান টিংকু, কোষাধ্যক্ষ আফসার উদ্দিন রতন, সদস্য মাহবুবুর রহমান মানিক ও মাহবুবুর রহমান টুটুল উপস্থিত ছিলেন।
এমই/এমআর
বাংলাদেশ সময়: ১৬:৩৯:৪৬ ● ২৬ বার পঠিত
