রবিবার ● ২৪ মে ২০২৬
কলাপাড়ায় তাপবিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে মানববন্ধন
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় তাপবিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে মানববন্ধন![]()
সাগরকন্যা প্রতিবেদন, কলাপাড়া (পটুয়াখালী)
কলাপাড়া উপজেলার পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র ও পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গ এবং সড়ক বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম গেট প্রাঙ্গণে স্থানীয় ভুক্তভোগী বাসিন্দারা এই কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ কলাপাড়া পৌর শাখার সাধারণ সম্পাদক রবিউল আউয়াল অন্তর, ভুক্তভোগী পরিবারের সদস্য বাচ্চু মৃধা, কলি বেগম ও মেহেদী হাসান।
বক্তারা অভিযোগ করে বলেন, বিদ্যুৎ কেন্দ্র দুটি নির্মাণের সময় স্থানীয় শিক্ষিত যুবকদের চাকরি প্রদান ও এলাকার রাস্তাঘাট উন্নয়নের যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার অধিকাংশই বাস্তবায়ন হয়নি। বরং সম্প্রতি কেন্দ্র কর্তৃপক্ষ গেট নির্মাণ করে মরিচবুনিয়া, গন্ডামারি ও নিশানবাড়িয়া গ্রামের চলাচলের সড়ক বন্ধ করে দিয়েছে।
এতে অন্তত ৬ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছে বলে দাবি করেন তারা। দ্রুত সময়ের মধ্যে বন্ধ থাকা সড়ক খুলে দিয়ে সাধারণ মানুষের চলাচল নিশ্চিত করতে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান স্থানীয়রা।
এমবি/এমআর
বাংলাদেশ সময়: ১৮:২৭:০৪ ● ২৩ বার পঠিত
