রবিবার ● ২৪ মে ২০২৬
গৌরনদীতে বজ্রপাতে নিহত দুই পরিবারকে আর্থিক সহায়তা
হোম » বরিশাল » গৌরনদীতে বজ্রপাতে নিহত দুই পরিবারকে আর্থিক সহায়তা![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ভিমেরপাড় এলাকায় বজ্রপাতে নিহত দুই পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার (২৪ মে) দুপুর ১টার দিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপির পক্ষ থেকে নিহত মো. আলিম হাওলাদার ও গোলাপ সরকারের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম এবং উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ।
উপস্থিত বক্তারা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি দুর্যোগকবলিত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এমএইচ/এমআর
বাংলাদেশ সময়: ১৭:৩৩:৪১ ● ৪০ বার পঠিত
