মঙ্গলবার ● ১৯ মে ২০২৬

গৌরনদীতে কোরবানির চামড়া সংরক্ষণে সচেতনতামূলক প্রশিক্ষণ

হোম » বরিশাল » গৌরনদীতে কোরবানির চামড়া সংরক্ষণে সচেতনতামূলক প্রশিক্ষণ
মঙ্গলবার ● ১৯ মে ২০২৬


 

গৌরনদীতে কোরবানির চামড়া সংরক্ষণে সচেতনতামূলক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল) 

আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে পশু জবাইয়ের সঠিক নিয়ম অনুসরণ, কোরবানির পশুর চামড়া সংরক্ষণ এবং সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণকৃত লবণ ব্যবহারের বিষয়ে সচেতনতা বাড়াতে গৌরনদীতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৯ মে) সকাল ৯টায় গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে নির্ধারিত নিয়ম অনুযায়ী লবণ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সঠিকভাবে লবণ প্রয়োগ করা হলে চামড়ার গুণগত মান অক্ষুণ্ণ থাকে এবং বাজারমূল্যও তুলনামূলকভাবে বৃদ্ধি পায়।

 

এ সময় উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহিম, ভেটেরিনারি সার্জন ডা. মাহমুদুল হাসান ফরিদ, গৌরনদী পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, সমবায় কর্মকর্তা আফসানা আক্তার শখিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ীরা।

 

বক্তারা আরও বলেন, কোরবানির পশু জবাইয়ের জন্য নির্ধারিত স্থান ব্যবহার, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং দ্রুত চামড়া সংরক্ষণে জনসচেতনতা অত্যন্ত জরুরি। এতে পরিবেশ রক্ষা ও অর্থনৈতিক ক্ষতি উভয়ই সুফল বয়ে আনবে।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:১১:১৯ ● ২৯ বার পঠিত