সোমবার ● ১৮ মে ২০২৬

বরগুনায় পুলিশে কনস্টেবল পদে নিয়োগ পেলেন ১৭ জন

হোম » বরগুনা » বরগুনায় পুলিশে কনস্টেবল পদে নিয়োগ পেলেন ১৭ জন
সোমবার ● ১৮ মে ২০২৬


 

বরগুনায় পুলিশে কনস্টেবল পদে নিয়োগ পেলেন ১৭ জন

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (১৮ মে) রাতে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়।

 

বরগুনা পুলিশ সুপার মো: কুদরত-ই-খুদা পিপিএম(সেবা) ফলাফল ঘোষণা করেন। এতে মোট ১৭ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হন।

 

জানা যায়, বরগুনার পুলিশ সুপারের সভাপতিত্বে গঠিত নিয়োগ বোর্ডের সমন্বয়ে বরগুনা পুলিশ লাইন্সে টিআরসি পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৬ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। চূড়ান্ত বাছাই শেষে ১৭ জনের নাম ঘোষণা করা হয়।

 

ফলাফল ঘোষণা শেষে পুলিশ সুপার বলেন, পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় মেধা, যোগ্যতা ও শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা কাজ করেছি। জেলাবাসীকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নিয়োগ সম্পন্ন করা হয়েছে।

 

তিনি আরও বলেন, উত্তীর্ণ প্রার্থীদের ‘সেবার ব্রতে’ উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ পুলিশে দায়িত্ব পালনের আহ্বান জানানো হচ্ছে।

 

এ সময় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহীমসহ নিয়োগ বোর্ডের সদস্য ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, নিয়োগ পরীক্ষার বিভিন্ন ধাপ শেষে এ ফলাফল চূড়ান্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৪০ ● ১৮০ বার পঠিত