রবিবার ● ১৭ মে ২০২৬
চেয়ারম্যান কামাল ও সেক্রেটারি চুন্নু মির্জাগঞ্জে সুবিদখালী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
হোম » পটুয়াখালী » চেয়ারম্যান কামাল ও সেক্রেটারি চুন্নু মির্জাগঞ্জে সুবিদখালী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের দীর্ঘ ২৫ বছর পরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ মে সমিতির নিজ কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
৬টি পদের মধ্যে সেক্রেটারি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোঃ আলী আজিম চুন্নু ৫০৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীক নিয়ে পান ২৭৮ ভোট।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন মোল্লা, ভাইস চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম, ট্রেজারার মোঃ কামরুল ইসলাম, ডিরেক্টর মোঃ মিন্টু হাওলাদার ও নিজাম মসলিস।
নির্বাচন কমিটির দায়িত্বে ছিলেন উপজেলা সমবায় অফিসার ও সভাপতি নির্বাচন কমিটির মোঃ কামরুল আহসান মিঞা, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ নাজমুল হাসান এবং উপজেলা সমবায় অফিসারের সহকারী পরিদর্শক মোঃ কাজী মোর্শেদ।
বাংলাদেশ সময়: ১৯:৪০:১৯ ● ২২ বার পঠিত
