রবিবার ● ১৭ মে ২০২৬
কলাপাড়ায় সাগরপাড়ে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
হোম » লিড নিউজ » কলাপাড়ায় সাগরপাড়ে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রবিবার (১৭ মে) দুপুরে স্থানীয় বাসিন্দারা উপজেলার লালুয়া ইউনিয়নের নাওয়াপাড়া গ্রামের সাগরপাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে পায়রা বন্দর নৌ-পুলিশকে খবর দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জোয়ারের পানি কিংবা ঢেউয়ের তোড়ে মরদেহটি নাওয়াপাড়া গ্রামের বেড়িবাঁধ সংলগ্ন সাগরপাড়ে এসে আটকে যায়। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত সেখানে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় এবং মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
এ বিষয়ে পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কারকূন বলেন, সাগরপাড়ে ভেসে আসা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত তার নাম-ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি।
তবে ওই নারীর মরদেহ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:২৬:৫১ ● ৩০ বার পঠিত
