বুধবার ● ১৩ মে ২০২৬
গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পল্লী বিদ্যুতের ডিজিএম’র মতবিনিময়
হোম » বরিশাল » গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পল্লী বিদ্যুতের ডিজিএম’র মতবিনিময়

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গৌরনদী পল্লী বিদ্যুৎ সমিতির সদ্য যোগদানকৃত ডিজিএম (প্রকৌশলী) মোঃ এ হালিম খান গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বুধবার (১৩ মে) সকাল ১১টায় গৌরনদী প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হানিফ ও উত্তম দাস।
এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, সদস্য এস এম মোশারফ, সোলায়মান তুহিন, মোঃ লিটন খান, তানবিরুল ইসলাম সোহেল এবং সহযোগী সদস্য আশরাফুল আমিন নিলয়সহ অন্যান্যরা।
মতবিনিময় সভায় ডিজিএম মোঃ এ হালিম খান বলেন, গৌরনদী পল্লী বিদ্যুতের গ্রাহকদের আরও উন্নত ও দ্রুত সেবা নিশ্চিত করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা, অনিয়ম ও গ্রাহক ভোগান্তির বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরলে দ্রুত সমাধান সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে জহুরুল ইসলাম জহির বলেন, বিদ্যুৎ সেবার মানোন্নয়ন ও গ্রাহক হয়রানি কমাতে গণমাধ্যম সবসময় গঠনমূলক ভূমিকা রাখছে। নতুন ডিজিএম দায়িত্ব গ্রহণের পর গৌরনদীতে সেবার আরও উন্নয়ন ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান বৃদ্ধিতে সাংবাদিকদের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯:৩৯:৩৯ ● ২৫ বার পঠিত
