বুধবার ● ৬ মে ২০২৬
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রাইমারী শিক্ষককে স্মরণীয় সংবর্ধনা
হোম » শিক্ষা » ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রাইমারী শিক্ষককে স্মরণীয় সংবর্ধনা

জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) থেকে
পটুয়াখালীর কলাপাড়ায় ৭৮ নং খাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছগির আহমেদ শাহাবুদ্দিন অবসর গ্রহণ উপলক্ষে ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল- ঘোড়ার গাড়িতে করে বিদায়, যা পুরো আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে।
বুধবার (৬ মে ২০২৬) সকাল ৯টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলী আক্কাস হাওলাদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন সুলতান। বিশেষ অতিথি ছিলেন লতাচাপলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার। এছাড়াও ৭নং লতাচাপলী ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য রাহিমা আক্তার রুপাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে পরিবেশটি আবেগঘন হয়ে ওঠে। বক্তারা বিদায়ী প্রধান শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর সততা, নিষ্ঠা ও শিক্ষাক্ষেত্রে অবদানের প্রশংসা করেন।
শেষে তাঁকে মাল্যদান, সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:০৯:০০ ● ৩৭ বার পঠিত
