রবিবার ● ৩ মে ২০২৬

কলাপাড়ায় বিজ্ঞান মেলায় দ্বিতীয় স্থান অর্জন ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের

হোম » প্রযুক্তি » কলাপাড়ায় বিজ্ঞান মেলায় দ্বিতীয় স্থান অর্জন ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের
রবিবার ● ৩ মে ২০২৬


 

কলাপাড়ায় বিজ্ঞান মেলায় দ্বিতীয় স্থান অর্জন ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে উপজেলার একমাত্র কৃষি কলেজ ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট (এমপিওভুক্ত)।

 

এই অর্জনে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।

 

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসরাত জাহান শাওন বলেন, ‘এই কৃতিত্ব আমাদের প্রিয় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তাদের আন্তরিকতা ও পরিশ্রমেই এ অর্জন সম্ভব হয়েছে।’

 

তিনি আরও জানান, ভবিষ্যতেও শিক্ষার মান উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা রাখবে।

 

উল্লেখ্য, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ মেলায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয় এবং নিজেদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। সেখানে ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সৃজনশীলতা ও দক্ষতার স্বাক্ষর রেখে এ সাফল্য অর্জন করে।

 

বাংলাদেশ সময়: ১৯:২৯:৪২ ● ১৯ বার পঠিত