রবিবার ● ৩ মে ২০২৬

নেছারাবাদে জাহিদ হাসান ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত

হোম » » নেছারাবাদে জাহিদ হাসান ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত
রবিবার ● ৩ মে ২০২৬


 

নেছারাবাদে জাহিদ হাসান ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ও প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় কমিটি সম্প্রতি এ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।

ঘোষিত কমিটিতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কৃতী সন্তান মোঃ জাহিদ হাসানকে সহ-সভাপতি পদে মনোনীত করা হয়েছে। তিনি ঢাকা সরকারি কবি নজরুল কলেজের শিক্ষার্থী এবং পিরোজপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের কুরিয়ারি গ্রামের বাসিন্দা মোঃ জাহিদ হাসান সাবেক ইউপি সদস্য মোঃ হানিফ মোল্লার ছেলে। দীর্ঘদিনের ছাত্ররাজনীতিতে সম্পৃক্ততা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণের কারণে তিনি সংগঠনের পরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি সংগঠনকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বাংলাদেশ সময়: ১৬:৪১:৫৩ ● ১৭৩ বার পঠিত