SagorKonnya

মনপুরায় ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী র‌্যাবের জালে গ্রেপ্তার
সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

ভোলার মনপুরায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক প্রধান আসামী মো. সাইদুর রহমানকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার দিবাগত রাতে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাইদুর রহমান মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের মোহাম্মদ ইউনুছের ছেলে।

রবিবার (৩০ আগস্ট) বিকেলে র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বি. এম. তানজীমুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গত ২৫ জুন এক গৃহবধূকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে সাইদুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী পরবর্তীতে আদালতে অভিযোগ দায়ের করেন। আদালতের নির্দেশে গত ৬ জুলাই মনপুরা থানায় সাইদুর রহমান ও তাকে সহযোগিতার অভিযোগে মাইনুর বেগম নামে এক নারীকে আসামী করে মামলা করা হয়।

ভুক্তভোগী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন এলাকার মাইনুর বেগম নামের এক নারী কাজের কথা বলে ওই গৃহবধূকে তার বাড়িতে ডেকে নেন। পরে তাকে ঘরে রেখে মাইনুর বেগম বাইরে গেলে সাইদুর রহমান সেখানে গিয়ে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়।

এ সময় ভুক্তভোগী চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে এসে সাইদুর রহমানকে আটক করেন। তবে পরে বিষয়টি মীমাংসার কথা বলে তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার তিন দিন পর ভুক্তভোগী ভোলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে আদালত মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা গ্রহণের নির্দেশ দেন।

মামলা দায়েরের পর থেকে প্রধান আসামী সাইদুর রহমান পলাতক ছিলেন বলে জানিয়েছে র‌্যাব। এ সময় তিনি বিভিন্ন ব্যক্তির মাধ্যমে ভুক্তভোগী ও তার পরিবারকে হুমকি দিচ্ছিলেন বলেও অভিযোগ রয়েছে। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ছিল বলে জানিয়েছেন ভুক্তভোগী।

র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বি. এম. তানজীমুল ইসলাম বলেন, ‘ঘটনার পর থেকেই র‌্যাব বিষয়টি নিয়ে গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছে। নিবিড় তদন্ত ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে শনিবার দিবাগত রাতে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে পলাতক প্রধান আসামী সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নারীর ওপর যেকোনো ধরনের নির্যাতন ও অপরাধের বিরুদ্ধে র‌্যাব কঠোর অবস্থানে রয়েছে।’

গ্রেপ্তারের পর সাইদুর রহমানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

পিরোজপুরে কাভার্ডভ্যান-ট্রাক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আহত ২
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-বরিশাল মহাসড়কের মল্লিকবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ডভ্যান, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন ইন্দুরকানী উপজেলার পারেরহাট ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের মৃত জলিল খলিফার ছেলে মো. শাহিন খলিফা (৩৫) এবং একই গ্রামের মৃত সাইদুল ডাক্তারের ছেলে খায়রুল বাশার (৩২)। শাহিন খলিফা পারেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মল্লিকবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় সোনারগাঁও পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান, একটি ট্রাক ও একটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শাহিন খলিফাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত খায়রুল বাশারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে, একই দিন দুপুরে পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড় এলাকায় মোটরসাইকেল ও রিকশার সংঘর্ষে ১৮ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদাবাজির মামলায় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চার নেতা গ্রেপ্তার
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি সালাম শেখসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৩০ আগস্ট) সালাম শেখকে ঢাকার একটি এলাকা থেকে এবং অপর তিনজনকে পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্যরা হলেন- কদমতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ (২৭), ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু শেখ (৩২) এবং ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি আশরাফুল।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁদাবাজির অভিযোগে দায়ের করা একটি মামলায় সালাম শেখকে ঢাকা থেকে এবং অপর তিনজনকে কদমতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, পিরোজপুর শহরের কুমারখালী এলাকার বাসিন্দা মো. জাকির হোসেন কদমতলা এলাকায় নির্মাণাধীন একটি বিদ্যুৎ সাবস্টেশন গ্রিডে বালু ভরাটের কাজের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হন। গত ১৩ আগস্ট থেকে তিনি সেখানে বালু সরবরাহের কাজ শুরু করেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, কাজ শুরুর পর সালাম শেখ জাকির হোসেনকে ওই কাজে অংশীদার করার জন্য চাপ দেন। এতে রাজি না হলে প্রতি ঘনফুট বালু সরবরাহের বিপরীতে এক টাকা করে চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেন বাদী।

অভিযোগে আরও বলা হয়, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালাম শেখসহ তাঁর সহযোগীরা কদমতলা থেকে ঘ্যানসা পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় বালু পরিবহনের পাইপ ক্ষতিগ্রস্ত করেন। এতে আনুমানিক দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে দাবি করা হয়েছে।

এ ঘটনায় রবিবার জাকির হোসেন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় সালাম শেখসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সালাম শেখসহ চারজনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরএইচএম/এমআর

গলাচিপায় প্রকৃত জেলে খাদ্য সহায়তা থেকে বঞ্চিতের অভিযোগ
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

দুই মাসের ইলিশ আহরণ নিষেধাজ্ঞাকালে সরকারের খাদ্য সহায়তা কর্মসূচি থেকে প্রকৃত জেলেরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে পটুয়াখালীর গলাচিপায়। নিবন্ধিত জেলেদের তালিকায় প্রকৃত অনেক জেলের নাম না থাকলেও ভিন্ন পেশার লোকজন খাদ্য সহায়তা পাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। তবে যাচাই-বাছাই ও পর্যায়ক্রমে তালিকা হালনাগাদের মাধ্যমে প্রকৃত জেলেদের অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে মৎস্য বিভাগ।

গলাচিপা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কালিকাপুর গ্রামের জেলে শাহ আলম গাজী (৫০) অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মাছ ধরে জীবিকা নির্বাহ করলেও তিনি সরকারের জেলে খাদ্য সহায়তা কর্মসূচির তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি।

শাহ আলম গাজী বলেন, দীর্ঘ পাঁচ বছর ধরে দক্ষিণ কালিকাপুর আবাসন প্রকল্পের উত্তর পাশে বোয়ালিয়া খালে জাল ও নৌকা দিয়ে মাছ শিকার করছি। মাছ বিক্রি করেই আমার সংসার চলে। অথচ জেলে খাদ্য সহায়তা কর্মসূচির তালিকায় আমার নাম নেই। এটাই আমার জীবনের বড় কষ্ট।

তিনি আরও বলেন, সরকারের শর্ত অনুযায়ী আমার নৌকা ও জাল রয়েছে। তারপরও তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত হয়নি। উপজেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমার দাবি, আমাকে খাদ্য সহায়তা কর্মসূচির তালিকায় অন্তর্ভুক্ত করা হোক। তাহলে পরিবার-পরিজন নিয়ে কিছুটা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারব।

শাহ আলম গাজীর বাবা চানমিয়া গাজী বলেন, আমার ছেলের নৌকা ও জাল রয়েছে। সে নিয়মিত বোয়ালিয়া খালে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। তারপরও সে সরকারি খাদ্য সহায়তা পাচ্ছে না।

দক্ষিণ কালিকাপুর আবাসন প্রকল্প এলাকার দোকানি সালমা বলেন, শাহ আলম নৌকা ও জাল দিয়ে মাছ শিকার করে আমাদের কাছে বিক্রি করেন। তিনি একজন প্রকৃত জেলে এবং অত্যন্ত দরিদ্র মানুষ। খাদ্য সহায়তা কর্মসূচির তালিকায় তার নাম থাকা প্রয়োজন।

স্থানীয় ইউপি সদস্য শাহ আলম মাঝি বলেন, শাহ আলম গাজী দীর্ঘদিন ধরে মাছ শিকার করেন। তিনি প্রকৃত জেলে। বিষয়টি বিবেচনা করে খাদ্য সহায়তা কর্মসূচির তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

গলাচিপা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু বলেন, প্রকৃত জেলেদের খাদ্য সহায়তা কর্মসূচির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুল নবী বলেন, যাচাই-বাছাই করেই প্রকৃত জেলেদের খাদ্য সহায়তা কর্মসূচির তালিকায় রাখা হয়েছে। পর্যায়ক্রমে তালিকা হালনাগাদ করা হবে।

এসডি/এমআর

ম্যানগ্রোভ রক্ষায় কুয়াকাটায় যুব সম্মেলন
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

উপকূলীয় পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের জীবন-জীবিকা রক্ষায় ম্যানগ্রোভ বন সংরক্ষণে যুবসমাজকে আরও সক্রিয় হওয়ার আহ্বানের মধ্য দিয়ে কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘ম্যানগ্রোভ কনভেনশন’।

রবিবার (৩০ আগস্ট) কুয়াকাটার প্রেসিডেন্ট পার্ক হোটেল অ্যান্ড রিসোর্টে ইয়ুথ ফর ওশান-এর উদ্যোগে এ কনভেনশনের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে ওয়াটারকিপার্স বাংলাদেশ, মিশন গ্রিন বাংলাদেশ, লিডার্স ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন।

সকাল ১০টায় শুরু হওয়া এ আয়োজনে ম্যানগ্রোভ বন সংরক্ষণ, উপকূলীয় পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

কনভেনশনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। তিনি যুবসমাজ ও শিক্ষার্থীদের ম্যানগ্রোভ বনাঞ্চলসহ পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য আলহাজ এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বন বিভাগের বরিশাল কোস্টাল সার্কেলের বন সংরক্ষক ড. মোল্লা রেজাউল করিম এবং কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার।

অনুষ্ঠানে ম্যানগ্রোভ সংরক্ষণের প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল। বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আলমগীর কবির, পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহিদুর রহমান মিয়া, কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

কনভেনশনে বক্তব্য দিতে গিয়ে ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল বলেন, শিশুদের মধ্যে ম্যানগ্রোভের গুরুত্ব ছড়িয়ে দিতে হবে। ম্যানগ্রোভ রক্ষা করতে না পারলে আমরা সমুদ্র ও ভূমি, সবই হারাব।

তিনি বলেন, উপকূলীয় পরিবেশ ও মানুষের অস্তিত্ব রক্ষায় ম্যানগ্রোভের গুরুত্ব অপরিসীম। ভবিষ্যৎ প্রজন্মকে এখন থেকেই ম্যানগ্রোভ সংরক্ষণের বিষয়ে সচেতন করতে হবে। শিশু ও তরুণদের পরিবেশ রক্ষার আন্দোলনে সম্পৃক্ত করা গেলে দীর্ঘমেয়াদে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

কনভেনশনের কারিগরি অধিবেশনে ‘পরিবেশ, জীববৈচিত্র্য ও জীবিকা রক্ষায় ম্যানগ্রোভের ভূমিকা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে ম্যানগ্রোভ বন ধ্বংসের কারণ, উপকূলীয় বাস্তুতন্ত্র এবং টেকসই উন্নয়নে সমুদ্র ও উপকূলীয় সাক্ষরতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

অধিবেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মুসলেম উদ্দিন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. আশিকুর রহমানসহ শিক্ষক, গবেষক ও পরিবেশকর্মীরা অংশ নেন।

কনভেনশনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্বে দেশের বিভিন্ন উপকূলীয় এলাকার তরুণ প্রতিনিধিরা নিজ নিজ এলাকার ম্যানগ্রোভ বন ও মানুষের জীবন-জীবিকার সম্পর্ক তুলে ধরেন। সাতক্ষীরা, খুলনা, পাথরঘাটা, তালতলী, বরগুনা, কলাপাড়া, রাঙ্গাবালী, চকরিয়া, মহেশখালী, সোনাদিয়া ও কুতুবদিয়ার প্রতিনিধিরা ম্যানগ্রোভের উপকারিতা, বন ধ্বংসের কারণ এবং স্থানীয় পর্যায়ের অভিজ্ঞতা বিনিময় করেন।

তরুণ প্রতিনিধিরা জানান, উপকূলীয় মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ম্যানগ্রোভের সম্পর্ক অত্যন্ত গভীর। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও অন্যান্য উপকূলীয় দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি মাছ, কাঁকড়া, মধুসহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদের মাধ্যমে স্থানীয় মানুষের জীবিকার সুযোগ সৃষ্টি করে এ বন।

আয়োজকেরা জানান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উপকূলীয় মানুষের জীবন ও সম্পদ রক্ষায় ম্যানগ্রোভ গুরুত্বপূর্ণ প্রাকৃতিক প্রতিরক্ষা হিসেবে কাজ করে। তাই ম্যানগ্রোভ সংরক্ষণে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

দিনব্যাপী কনভেনশনের অংশ হিসেবে অংশগ্রহণকারীদের নিয়ে ম্যানগ্রোভ এলাকা পরিদর্শনেরও আয়োজন করা হয়। সরেজমিন পরিদর্শনের মাধ্যমে তারা উপকূলীয় বন ও পরিবেশের বাস্তব চিত্র সম্পর্কে ধারণা লাভ করেন।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের শিশু, তরুণ ও সাধারণ মানুষের মধ্যে ম্যানগ্রোভ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বাড়বে এবং ভবিষ্যতে উপকূল রক্ষায় শক্তিশালী যুব নেতৃত্ব গড়ে উঠবে।

এমবি/এমআর

গৌরনদীতে বাস-তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে লরিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বার্থী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লরিচালকের নাম আব্দুর রহিম শেখ। তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান।

গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, সকালে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-২০৯৬) বার্থী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী মেসার্স তামিম ফুয়েল সাপ্লাইয়ের একটি তেলবাহী লরির (ফরিদপুর-ঢ-৪১-০০০৪) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে বাস ও লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পাঁচজন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন গৌরনদীর বেজগাতী এলাকার পারভীন (৩০), পটুয়াখালীর আব্দুর রহিম (৪৫), পিঙ্গলাকাঠী এলাকার মাসুমা (৩০) ও তুহিন (৯)। অপর আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মহসীন হোসেন জানান, দুর্ঘটনায় তেলবাহী লরির চালক আব্দুর রহিম শেখ নিহত হয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

এমএইচ/এমআর

আমতলী পৌর লেকের ১২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ, ওয়াকওয়ের ড্রপওয়ালে ধস
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনার আমতলী পৌরসভার কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধন প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। বিশ্বব্যাংকের অর্থায়নে ১২ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকার এ প্রকল্পের নির্মাণাধীন ওয়াকওয়ের ড্রপওয়ালের একটি অংশ রোববার ধসে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজের কারণেই এ ঘটনা ঘটেছে। তবে পৌরসভার প্রকৌশলীর দাবি, সেন্টারিংয়ের সাপোর্ট খুলে যাওয়ায় ঢালাইয়ের অংশবিশেষ ধসে পড়েছে।

জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় আমতলী পৌরসভার কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনে ১২ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকার প্রকল্প গ্রহণ করা হয়। অভিযোগ রয়েছে, ২০২৪ সালের এপ্রিল মাসে তৎকালীন পৌর মেয়র মতিয়ার রহমান গোপনে প্রকল্পটির দরপত্র আহ্বান করেন এবং ঝালকাঠির ইসলাম ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়।

তবে স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে কাজ দেওয়া হলেও প্রকল্পের মূল কাজ পরিচালনা করছেন সাবেক পৌর মেয়র ও আমতলী উপজেলা আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সভাপতি মতিয়ার রহমান।

প্রকল্পের কাজ ২০২৪ সালের ৩০ জুলাই শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয়নি। পরে ২০২৪ সালের ২৫ অক্টোবর তৎকালীন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম প্রকল্পের কাজ উদ্বোধন করেন।

স্থানীয়দের অভিযোগ, কাজের শুরু থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়রা একাধিকবার উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দিলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

রোববার সকালে শ্রমিকরা ওয়াকওয়ের কাজ করার সময় নির্মাণাধীন ড্রপওয়ালের একটি অংশ ধসে পড়ে। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। অভিযোগ রয়েছে, পরে ঠিকাদারের লোকজন ধসে যাওয়া অংশটি পলিথিন দিয়ে ঢেকে দেন।

এ ঘটনায় ছবি ও তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের বাধা দেওয়া এবং অসৌজন্যমূলক আচরণের অভিযোগও উঠেছে। সাংবাদিক নাসরিন শিপু, রিমন ও রাসেলের অভিযোগ, ঠিকাদার মতিয়ার রহমানের ম্যানেজার শ্যামল চন্দ্র, ব্যক্তিগত সহকারী পান্নু মোল্লা ও তাদের সহযোগীরা ছবি তুলতে বাধা দেন।

স্থানীয় বাসিন্দা শাহীন, নুরুল ইসলাম ও সাইদুজ্জামান বলেন, কাজের শুরু থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয়রা কয়েকবার প্রশাসনকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন ড্রপওয়াল ধসে পড়ায় অনিয়মের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্সের মালিক মো. খাইরুল আজাদ বলেন, লাইসেন্স দিয়েছি, এটা সত্য। কিন্তু কাজ করেন সাবেক মেয়র মতিয়ার রহমান। সেখানে আমার কিছুই নেই। আমি এ বিষয়ে কিছু জানি না।

এ বিষয়ে সাবেক আমতলী পৌর মেয়র মতিয়ার রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আমতলী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান ওয়াকওয়ের ড্রপওয়ালের অংশ ধসে পড়ার বিষয়টি স্বীকার করে বলেন, মূল পিলার বা পাইলিংয়ে কোনো সমস্যা হয়নি। সেন্টারিংয়ের কাঠ বা সাপোর্ট খুলে যাওয়ার কারণে ঢালাইয়ের অংশটি কিছুটা ধসে পড়েছে। তিনি বলেন, যে অংশটিতে সমস্যা হয়েছে, সেটির কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল ইসলাম বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, কোটি টাকার এ প্রকল্পের কাজ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করে অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

এমএইচকে/এমআর

দুমকিতে শিশু শিক্ষার্থীদের সঙ্গে গল্পে মাতলেন শিক্ষা অফিসার
সাগরকন্যা প্রতিবেদক, দুমকি(পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীদের সঙ্গে গল্প, কুশল বিনিময় ও আনন্দঘন সময় কাটিয়ে শিক্ষার প্রতি আগ্রহ জাগালেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুনীল চন্দ্র দেবনাথ।

রোববার (৩০ আগস্ট) সকাল ১১টায় তিনি উপজেলার মেয়াসাব ইন্টারন্যাশনাল একাডেমি পরিদর্শনে যান। এ সময় তিনি বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে শিক্ষা অফিসার শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুসুলভ পরিবেশে কথা বলেন। তাদের পড়াশোনা ও দৈনন্দিন জীবন সম্পর্কে খোঁজ নেন। শিক্ষার্থীরাও আনন্দের সঙ্গে তাঁর সঙ্গে গল্পে মেতে ওঠে। এতে শ্রেণিকক্ষে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

তিনি প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও শ্রেণিকক্ষের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে শিশুদের আনন্দময় পরিবেশে পাঠদানের মাধ্যমে মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।

এ সময় প্রতিষ্ঠানের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ও সাবেক প্রাথমিক শিক্ষা অফিসার মৃধা ফিরোজ আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, মো. কামরুল ইসলামসহ শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শিক্ষা অফিসারের আন্তরিক আচরণে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে পিকআপের ধাক্কা, হেলপার নিহত
সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

ঝালকাঠির নলছিটিতে মুরগীবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) রাত ২টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দ্রুতগতির মুরগীবাহী একটি পিকআপ খেজুরতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপার মো. ইমরান (৪০) নিহত হন। আহত চালকসহ আরও তিনজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ইমরান পটুয়াখালীর দশমিনা উপজেলার বাসিন্দা এবং মৃত মমিন উদ্দিনের ছেলে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জামান সোহাগ বলেন, হাইওয়ে পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাকেরগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়ালের যোগদান
সাগরকন্যা প্রতিবেদক, বাকেরগঞ্জ (বরিশাল)

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন অভ্রজ্যোতি বড়াল।

রবিবার সকালে তিনি উপজেলা ভূমি অফিসে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে নবাগত এই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।

অভ্রজ্যোতি বড়াল ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি বরিশালের হিজলা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া তিনি সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।